বুধবার; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রাজশাহী'র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩, আহত-১১ নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রবাসী চিকিৎসকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাদাম তুলে বাড়ি ফেরা হলনা তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর

প্রকাশিত: রবিবার; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৯:২২ পি.এম. | দেখেছেন: ২৪ জন।

বাদাম তুলে বাড়ি ফেরা হলনা তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 


বাদাম তুলে বাড়ি ফেরার পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে খালের পানিতে ডুবে নিয়াশা বেগম (১০) নামে এক স্কুল ছাত্রী মৃত্যু বরণ করেছে। 
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর-বাদাঘাট সড়কের পাতারগাঁও গ্রাম সংলগ্ন গলচিপা খাল থেকে ওই ছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।


নিহত নিয়াশা উপজেলার পাতারগাঁও গ্রামের কালা মিয়ার মেয়ে। সে পাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির (ছাত্রী) শিক্ষার্থী। 
রবিবার বিকেলে উপজেলার পাতারগাঁও গ্রামের নিহত স্কুল ছাত্রীর  পিতা কালা মিয়া জানান, শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার পাতারগাঁও গ্রাম সংলগ্ন হাওরে কৃষকের জমি থেকে ভাগে (কৃষকের জমি তুলে দেয়া বাদামের পারিশ্রমিকের অংশ পেতে) গ্রামের অন্যদের সাথে সহোদর ছোট ভাইকে নিয়ে বাদাম তুলতে যায় ক্ষুদে স্কুল ছাত্রী নিয়াশা।

 
ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিক ঝাড়-বৃষ্টি শুরু হলে ব্রর্জপাত পড়ার ভয়ে সুবিধাবঞ্চিত পরিবারের শিশু কন্যা নিয়াশা বাদাম তুলে সহোদর ভাইকে নিয়ে নিজ বাড়ি ফেরার পথে পাতারগাঁও গ্রাম সংলগ্ন গলচিপা খালের পানিতে ডুবে নিখোঁজ হয়।


সহোদর ভাই বাড়ি ফিরে খালের পানিতে  বড়বোন ডুবে যাওযার ঘটনা জানালে স্বজন,গ্রামবাসীরা তার সন্ধানে নেমে রবিবার দুপুরের দিকে খালের পানিতে ভাসমান অবস্থায় নিয়াশার মরদেহ উদ্ধার করেন।
রবিবার বিকেলে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের নিকট সমঝিয়ে দেয়া হয়েছে।  

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন