বিশ্বম্ভরপুরে বিদেশি মদ বিয়ারের চালান সহ কারবারি আটক
সিলেট প্রতিনিধি:
বিদেশি মদ বিয়ারের চালান সহ তোফাজ্জল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মামলা দায়ের পুর্বক তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক তোফাজ্জল বিশ্বম্ভরপুরের চেংবিল গ্রামের আব্দুল মোতালের ছেলে।
র্যাব-৯ সিলেট ,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল তোফাজ্জলকে ৪৫ বোতল বিদেশি মদ, ২১ বোতল বিয়ার সহ মঙ্গলবার রাতে আটক করেছে বলে নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন