সিলেটে সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষ পেলেন শীতবস্ত্র
সিলেট।।
আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট মহানগরীতে থাকা সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষ পেলেন শীত (কম্বল) বস্ত্র।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে থেকে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ইয়ামেনীর দরগাহ প্রাঙ্গন সিলেট, মহানগরীর মানীক পীর সড়ক, রিকাবি বাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, বন্দও বাজার, জিন্দাবাজার, নাইওরপুল, ক্বীন ব্রিজ এলাকা সহ বিভিন্ন সড়কের পাশের্^ থাকা সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষজনের হাতে শীত বস্ত্র তুলে দেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী আকরামুল হোসাইনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো. মুসা সহ ফাউন্ডেশনের স্বেচ্চাসেবকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও শীতবস্ত্র বিতরণকালে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, ইংরেজী দৈনিক দি কান্ট্রি টুডের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, দি কান্ট্রি টুডের সিলেট প্রতিনিধি সাংবাদিক লোকমান আহমদ, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইউকে বাংলা লাইভ নিউজ ইনচার্জ আকমাম হোসাইন তানভীর, কো-অর্ডিনেটর সাংবাদিক আবুল হাসনাত, স্বাধীনতা স্কোয়াডের ইমরান হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজ ভিডিও জার্নালিস্ট ফারদিন তালুকদার ও মামুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন