বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

সিলেট এখন উৎসবের মহানগরী তারেক রহমান সিলেট পৌঁছেছেন

প্রকাশিত: বৃহস্পতিবার; ২২ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ১২:৫৮ এ.এম. | দেখেছেন: ৩৬ জন।

সিলেট এখন উৎসবের মহানগরী তারেক রহমান সিলেট পৌঁছেছেন

সিলেট ব্যুরো:

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরুর উদ্দেশে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  টানা ২২ বছর পর তারেক রহমানের আগমনে সিলেট মহানগরী এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সফরসঙ্গী হয়েছে সিলেটের মেয়ে স্ত্রী জোবাইদা রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা।

 
বুধবার রাত ৮টার দিকে তারেক রহমান সিলেট পৌঁছান। এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশান থেকে রওনা হন তিনি। সিলেটে অবস্থানকালে বুধবার রাতেই ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার  ও হযরত শাহ পরান (রহ.) এর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার থেকে।

বৃহস্পতিবার প্রথম দিনেই তিনি দেশের ছয় জেলার সমাবেশে অংশ নেবেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি প্রচার শুরু করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, পথিমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন। সুনামগঞ্জ না যাওয়ার কারনে সিলেটের সমাবেশে ওই জেলার ৫টি আসনের দলের মনোনীত প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেয়া হবে।
প্রচারণা শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।


 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন