বৃহস্পতিবার; ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে দুই দিনব্যাপী "বই বিনিময়" উৎসব শুরু রংপুর সিটির সাবেক মেয়র সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ডাচ বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ভারতে পালিয়ে যাবার পথে আরো এক আসামি সুনামগঞ্জ সীমান্তে গ্রেফতার ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ! জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপারকে অব্যাহতি কুড়িগ্রামে ৮০ শতাংশ পরিচ্ছন্নতাকর্মী হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে ট্রলার বোঝাই ভারতীয় গাঁজার চালান জব্দ, গ্রেফতার ২

প্রকাশিত: বুধবার; ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৪:২১ পি.এম. | দেখেছেন: ৩৬ জন।

সুনামগঞ্জে ট্রলার বোঝাই ভারতীয় গাঁজার চালান জব্দ, গ্রেফতার ২

সিলেট :

 


ফেরিঘাটে ট্রলার বোঝাই ভারতীয় গাঁজার চালান সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ। 


গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষীপুর গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজাহান মিয়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। 


এরপুর্বে সোমবার রাতে উপজেলার চাঁনপুর বাজার ফেরিঘাট এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারের  ভেতর থেকে ৩৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে থানা পুলিশ। 
একই সাথে গাঁজা কারবারে জড়িত থাকায় রানা সরকার, শাহাজাহানকে গ্রেফতার করে পুলিশ।


জব্দকৃত গাঁজা সহ ট্রলারের অনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।  
জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানান, ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার রাতে পুলিশ বাদীহয়ে থানায় মামলা দায়ের করেছে।
 

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন