সোমবার; ৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
নরসিংদীতে আসন্ন নির্বাচন উপলক্ষে ৬৬৩ কেন্দ্রে ৮৬১৯ জনবলের বিশাল ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক -নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণ অধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুড়িগ্রামে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

সুনামগঞ্জ চাচাকে পিটিয়ে হত্যা করল ভাতিজা

প্রকাশিত: রবিবার; ৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৩:০৬ পি.এম. | দেখেছেন: ২৬ জন।

সুনামগঞ্জ চাচাকে পিটিয়ে হত্যা করল ভাতিজা

সিলেট। ।  


বিরোধপূর্ণ ভুমি থেকে মাত্র  ৩০০ টাকার  মুর্তাবেত (শীতলপাটির তৈরির বেত) বিক্রি করায় আপন চাচাকে পিটিয়ে হত্যাকান্ড ঘটিয়েছেন গুণধর ভাতিজা । 
নিহতের নাম আবু হানিফা (৫৫)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের মৃত ফিরিজ আলীর ছেলে ও পেশায় নতুন জেলা কারাগার সংলগ্ন একটি মার্কেটের নৈশপ্রহরী।


হত্যাকান্ডে অভিযুক্তর নাম, তামিম আহমেদ। সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের নুর উদ্দিনের ছেলে ও নিহতের চাচাত ভাইয়ের ছেলে (ভাতিজা)। 
শুক্রবার রাতে ওই হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে মার্জন আহমদ বাদী হয়ে হত্যাকান্ডে জড়িত তামিম সহ ৯ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 


মামলা সুত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জায়গা থেকে সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের আবু হানিফা ৩০০ টাকার মুর্তাবেত অন্যত্র বিক্রি করে দিলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা কারাগার সংলগ্ন মার্কেটের সামনে ভাতিজা তামিম এ নিয়ে ঝগড়াঝাটি,তর্কে জড়ায় চাচা আবু হানিফার সাথে। এক পর্যায়ে বুকে পিঠে কিল গুসিতে রক্তার্থ হয়ে সঙাহীন হয়ে মাটিতে পড়ে যান বয়োবৃদ্ধ আবু হানিফ। খবর পেয়ে পরিবার ও স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মুত ঘোষণা করেন।   


শনিবার (৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন সেখ  জানান, শুধু মাত্র হত্যাকান্ডে জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশী অভিযান চলমান রয়েছে. জড়িত নয় এমন কাউকে পুলিশ অহেতুক হয়রানী করবে না। 

 


 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন