সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩

প্রকাশিত: শনিবার; ২১ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:৩৪ পি.এম. | দেখেছেন: ১০৪ জন।

সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

 


ভারতে প্রবেশকালে নারী সহ তিন জন আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে পেশাদার মানব পাচারকারি চক্রের মূল হোতা অধরাই রয়ে গেছে।

শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ঝিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার, সহোদর জুটন সরকার,মিঠনেরস্ত্রী শায়িন্তি নম দাস।

শুক্রবার রাতে ২৮-বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের ট্যাকেরঘাট বিওপির সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আটক ও বাংলাদেশ-ভারত সীমান্ত গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়ার রাজেন্দ্র দাসের ছেলে মানব পাচারকারি চক্রের মুল হোতা তমাল দাসকে পলাতক আসামি দেখিয়ে  তাহিরপুর থানায় সংশ্লিষ্ট ধারায়  মামলা দায়ের করেছেন।  

মামলা, বিজিবি, স্থানীয় সীমান্ত গ্রামবাসী সুত্র জানায়, শুক্রবার সন্ধায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিংল যাবার পথে ২৮-বিজিবি ট্যাকেরঘাট বিওপির বিজিবি টহল দল সীমান্তের বড়ছড়া সীমান্ত গ্রামের ১’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিঠুন,তার সহোদর জুটন ও মিঠুনের স্ত্রী শায়িন্ত্রিকে আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিংল পৌছে দেয়ার জন্য ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার রুপী নেয় বড়ছড়ার তমাল দাস।

তমাল সীমান্তের ওপারে ভারতীয় এক নারীর মাধ্যমে শিংল পৌছে দেয়ার চুক্তি করে। এরপর বিজিবির তৎপরতা লক্ষ করে তমাল ভারতীয় রুপী নিয়ে কৌশলে সঠকে পড়ে।

শনিবার (২১ মার্চ) বড়ছড়া সীমান্ত গ্রাম ও বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের একাধিক বাসিন্দা, ব্যবসায়ীরা জানান, আওয়ামী সরকারের পতনের পর আ,লীগ কর্মী তমাল দাস সীমান্তের জিরো লাইন বরাবর বসতবাড়ি হওয়ার সুবাধে সীমান্তের ওপারে একটি চক্রের মাধ্যমে মানবপাচারকারি চক্র গড়ে তোলে একাধিক সময়ে বাংলাদেশি একাধিক নারী-পুরুষ নাগরিককে ভারতে পাচার করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও বড়ছড়া সীমান্ত বাজার, নীজ বসতবাড়িতে প্রায়শই বিদেশি মদ,গাঁজা, ইয়াবার আসর বসাতো তমাল দাস।

অভিযুক্ত পলাতক আসামি তমাল দাস বলেন, আসলে মাদকের আসর নয় বন্ধু বান্ধব বড়ছড়া বেড়াতে আসলে মাঝে মধ্যে সেবা দিতাম।

মানব পাচার প্রসঙ্গে জানতে চাইলে তমাল বলেন, আটককৃতরা ভারতে কাজের সন্ধানে যেতে চাইলে আমি তাদেরকেও সহযোগিতা করতেই বড়ছড়ায় আসতে বলি, বিজিবি এভাবে লোকগুলোকে আটক  করবে তা বুঝতে পারিনি।


শনিবার সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল)প্রণয় রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে,পলাতক তমাল দাসকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।  
 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন