বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

৮১ বোতল বিদেশি মদ সহ বিশ্বম্ভরপুরে মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: বৃহস্পতিবার; ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ০৭:৫৫ পি.এম. | দেখেছেন: ৫৪ জন।

৮১ বোতল বিদেশি মদ সহ বিশ্বম্ভরপুরে মাদক কারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

 


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশি মদের চালানসহ সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ( র‌্যাব)।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 


গ্রেফতার সোহাগ, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের হযরত আলীর ছেলে।


র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করেন।


র‌্যাবের মিডিয়া অফিসার জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিশ্বম্ভরপুরের লক্ষীরপাড় এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়কালে র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল ৮১ বোতল বিদেশি মদ সহ সোহাগকে গ্রেফতার করে। এরপর ওই রাতেই আলামত সহ তাকে মামলা দায়ের পুর্বক বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়।


সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, গ্রেফতার সোহাগকে বৃহস্পতিবার সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে (সদর-বিশ্বম্ভরপুর যোন) সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। 
 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন