সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: রবিবার; ২৪ আগস্ট, ২০২৫ খ্রি. - ০৯:৩৫ পি.এম. | দেখেছেন: ২৬৯ জন।

ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

 

ঠাকুরগাঁওয়ে একদিনে ট্রেনে কাটা পড়ে, পনিতে ডুবে ও সড়ক দূর্ঘটনা ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শাসরোধ করে হত্যা করা হয়েছে এক গৃহবধুকে।

 

ঠাকুরগাঁওয়ে একদিনে ট্রেনে কাটা পড়ে, পনিতে ডুবে ও  সড়ক দূর্ঘটনা ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শাসরোধ করে হত্যা করা হয়েছে এক গৃহবধুকে। হত্যার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় এ ঘটনা ঘটে।


ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান জানান, রবিবার সকাল ১১ টার দিকে ঠাকুরগাঁও রোড স্টেশনের দক্ষিনে কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায়  আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলা-বান্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আজাদ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মিলনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল।  পিছন দিক থেকে ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, রবিবার দুপুরে রানীশংকৈল উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে পানিতে ডুবে শাহান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন দুপুরে রানীশংকৈল-নেকমরদ পাকা সড়কে কুমারগঞ্জ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।


এদিকে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, লামিয়া আকতার নামে এক গৃহবধুকে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজন টিপিয়ে এবং শ^াস রোধ হত্যা করার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করেছেন লামিয়ার পিতা। সকালে উপজেলার কোষামন্ডলপাড়া থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় লামিয়ার স্বামী বাদল ইসলামকে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন