সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: সোমবার; ১২ আগস্ট, ২০২৪ খ্রি. - ১০:৫৭ পি.এম. | দেখেছেন: ৪৬৭ জন।

অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে নির্দেশ হাইকোর্টের

 

দেশের সড়ক-মহাসড়ক, সেতু-ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে-টানেল ও ফেরিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আইনজীবীর জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। 

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. মনির উদ্দিন।

 

 

এর আগে ৭ জুলাই এ আইনজীবী সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে সরকারের বিভিন্ন  দপ্তরে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট করেন তিনি।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন