সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল তীব্র চিকিৎসক সংকটে

প্রকাশিত: সোমবার; ৩ জুন, ২০২৪ খ্রি. - ০৮:৫৪ পি.এম. | দেখেছেন: ৫৯৬ জন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল তীব্র চিকিৎসক সংকটে

এ,কে,এম আসাদুজ্জামান রানা

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

 

 

তীব্র চিকিৎসক সংকট বিরাজ করছে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়ে। জানা যায় সাইত্রিশ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ১২ জন ডাক্তার। 

 

এছাড়াও একজন ডাক্তার তেঁতুলিয়াতে বদলি হওয়ায় সংকট আরো বেড়েছে। জরুরি বিভাগ চালানোর মতো পর্যাপ্ত ডাক্তার এ হাসপাতালে নেই। কমপক্ষে পাঁচজন ডাক্তার জরুরি বিভাগে প্রয়োজন হলেও রয়েছেন চারজন। একজন ইএমও পদে রয়েছেন, সম্প্রতি তিনি ছুটিতে হজ্বে গমন করেছেন। এমতাবস্থায় জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ সামাল দেওয়া এ হাসপাতালের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে। 

 

দিন দিন এ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের অধিক রোগী হয়। এবং জরুরি বিভাগেও অসংখ্য রোগী আসেন। এতে করে কর্তব্যরত ডাক্তারগণ গলদঘর্ম হচ্ছেন প্রতিদিন।

 

এমতাবস্থায় এ হাসপাতালে কিছু সংখ্যাক মেডিকেল অফিসার ও কনসালটেন্ট পদায়ন জরুরি হয়ে পড়েছে। এছাড়াও আড়াই শয্যা বিশিষ্ট নতুন ভবনটি চালু এবং লোকবল পদায়ন করা হয়নি। যদিও রংপুর বিভাগের আটটির মধ্যে সাতটিই চালু করা হয়েছে।

 

এক্ষেত্রে বিরল ব্যতিক্রম আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়। এমনকি স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করলেও এ পর্যন্ত এ হাসপাতাল মেডিসিন কনসালট্যান্ট এর দেখা পায় নি। হাসপাতালটিতে চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, মেডিসিন এবং নাক-কান-গলার চিকিৎসার জন্য ইনডোর বা আউটডোরে কোন ব্যবস্থা নেই।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন