মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টঃ
লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দুইটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
সোমবার ২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে মোগলহাট বিওপির সদস্যরা আদিতমারী উপজেলার চওড়াটারী নামক স্থানে টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
এসময় চোরাকারবারীরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় গরু ২টি, যার সিজার মুল্য ২,০০,০০০/-টাকা নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।