উপজেলা প্রতিনিধি (হাতীবান্ধা):
আগামী ৪ ফেব্রুয়ারি সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর আগমন উপলক্ষ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠ পরিদর্শন করেন নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এ পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
পরিদর্শনকালে লালমনিরহাট-১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
সম্মানিত আমীরে জামায়াতের আগমনকে সুশৃঙ্খল, নিরাপদ ও সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।