নুর আমিন রহমান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুকরণ কার্যক্রমকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর সি অ্যান্ড এম ইউনিট, লালমনিরহাট পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, রানওয়ের অবস্থা, কারিগরি প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন। এসময় বিমানবন্দর দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পরিদর্শনে বাংলাদেশ বিমান বাহিনী-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুকরণের উদ্যোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।