নুর আমিন রহমান
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুলাই শহীদ সুজন হোসেনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় তারা শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।পরে আমীরে জামায়াতের পক্ষ থেকে শহীদ সুজন হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। নেতৃবৃন্দ জানান, শহীদ পরিবারের পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।