নুর আমিন রহমান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাটগ্রাম-হাতীবান্ধাসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক আলহাজ্ব মো. আবু রাইয়ান আশয়ারী (রছী)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদুল ফিতর সেই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার অনন্য সুযোগ এনে দেয়। তিনি সমাজের সকল স্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশাই তার।
উল্লেখ্য, আলহাজ্ব মো. আবু রাইয়ান আশয়ারী (রছী) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, লালমনিরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক এবং এরশাদ হোসেন সাজু ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।