মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই মার্চ, ২০২৬ (২৮ শে রমজান) থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মনোহরদী থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
আলোচনা ও দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ইফতার করেন প্রধান অতিথি মহোদয়।