মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)স্টাফ রিপোর্টারঃ
শনিবার ২১ মার্চ বিকেল চারটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে,শাহ্ বাজার স্বতন্ত্র ক্লাবের আয়োজনে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামে ৪ টি দল অংশগ্রহন করে।
টুর্ণামেন্টে প্রথম ম্যাচে অংশগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন ফুটবল দল বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী ফুটবল দলকে ট্রাইবেকার হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ২য় ম্যাচে বীর মুক্তিযোদ্ধা আহাম্মাদ আলী মনভোলা ফুটবল দল বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্যাহ মিয়া ফুটবল দলকে ২/১ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।ফাইনাল খেলায় বীর মুক্তিযোদ্ধা আহাম্মাদ আলী মনভোলা ফুটবল দলকে ২/০ গোলে হারিয়ে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন ফুটবল দল জয়লাভ করে।
আয়োজকরা জানান,দলবল নির্বিশেষে সমাজকে মাদকমুক্ত এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এ আয়োজন বড় পরিসরে করা হবে।